অবশেষে জানা গেলো শিশু আলীর নির্যাতনকারী কে
,
এতিম সন্তান মো. আব্দুল আলী। টলি চালিয়ে জীবিকা নির্বাহ করতো। কয়েকদিন ধরে তার প্রচণ্ড জ্বর। গাড়ি চালাতে যেতে পারছে না। এদিকে টলির মালিক মো. পারভেজ তার উপর ভীষণ ক্ষিপ্ত। একদিন সকালে তিনি হাজির হয় আলীর বাসায়। ওষুধ কিনে দেয়ার কথা বলে তাকে নিজ বাড়িতে নিয়ে যায়।
,
তারপর পারভেজ আলীর চোখ বেঁধে ফেলে। শুরু করে শারীরিক নির্যাতন। তিনি শুধু একা নন! তার সঙ্গে যুক্ত হয় আরো কয়েকজন যুবক। তারা কয়েক দফায় আলীর উপর চালায় নির্মম নির্যাতন।
,
পরে, তারা বেলা ২টার দিকে তাকে ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্যের কাছে রেখে চলে যায়। কিন্তু ইউপি সদস্য নোমান শিশুটির মৃত্যুর আশঙ্কায় তাকে অপর একজনকে দিয়ে তার বাড়ির পাশে রাস্তায় ফেলে দিয়ে আসেন।
,
বুধবার (২৫ জুলাই) কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের পীরের বাজারে এ ঘটনা ঘটে।
,
আব্দুল আলী (১৩) এখন মোলভীবাজার সদর হাসপাতালে ভর্তি আছে। এই ঘটনায় কুলাউড়া থানায় মামলা হলে পুলিশ কুদ্দুস ও রিপন নামে দুই জনকে গ্রেপ্তার করেছে। মূল আসামি পারভেজ পলাতক রয়েছে।
,
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলীকে নির্যাতনের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। বিভৎস সেই ভিডিওটি দেখে কেঁদে ফিরছে অনেকেই। ভিডিওটিতে দেখা যায়, শিশু আলীকে বারবার আঘাত করা হচ্ছে। কখনও খালি হাতে, কখনও লাঠি দিয়ে, কখন বা মাথায় তুলে শিশুটিকে সজোরে আছড়ে ফেলা হচ্ছে মাটিতে।
,
,
ভিডিওটি সাথে দেওয়া আছে, সকলে দেখে নিতে পারেন।
,
,
সাথে সাথে সকলে শেয়ার করে ছড়িয়ে দিন,
যাতে করে এই মানুষ নামের জানোয়ারদের সর্বচ্য শাস্তি হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন